ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৪ এর তিনদিন ব্যাপী খেলার উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (২৭শে জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এ খেলার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্য সহ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান সহ উপজেলা পার্যায়ের প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৫টি উপজেলা থেকে বালক ও বালিকা দুইটি গ্রুপে মোট ১০টি টিম অংশগ্রহণ করে। প্রতিটি টিম গুলো ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। যারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবে তারাই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আগামী ২৯শে জানুয়ারী ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ টুর্নামেন্ট সমাপ্ত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

আপডেট সময় ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫