ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৫:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারী সকাল ৮টায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে কবিতা আবৃত্তি, কুইজ, রচনা লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস।

পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রবীর কুমার সেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ফজলুর হক, ৯ম শ্রেণীর ছাত্রী লুবাবা ও ৮ম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার সহ প্রমুখ।

এসময় বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমান, সমীরময় মন্ডল, শাখাওয়াত হোসেন, নুরন্নাহার বেগম মুন্নি, সহকারী শিক্ষক মো: সাহেদ আলী বিশ্বাস, মো: জাকির হোসেন, মো: সাদ্দাম হোসেন, মনোয়ারা খাতুন, বিভাষ দাস, খালেদা পারভীন. শাহমুদা জেরিন, সাজিয়া আফরিন, মনজয় কুমার বিশ্বাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক মো: ফজলুল হক।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় ০৫:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫