ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ১১০১টি দুঃস্থ, অসহায় জনসাধারণের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০শে মার্চ) সকালে ৯টায় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্ধোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রাজিব মোল্লা বাবু। এসময় প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ১০কেজি চাল বিতরণ করা হয়।

বিতরণ কালে ট্যাগ অফিসার হিসেবে সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা দায়িত্ব পালন করেন।

এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর কুমার সরকার, ইউপি সদস্য মোঃ ফজের সিকদার, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ইব্রাহীম মোল্লা ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মাকসুদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর কুমার সরকার বলেন, প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানে সম্মানিত ভিজিএফ’র উপকার ভোগীদের সময় সাশ্রয়ের কথা ভেবে প্যাকেট জাত করে ১০কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। অনেক উপকার ভোগী ব্যাগ নিয়ে না আসায় তাদের চাল নিতে সমস্যা হয়। প্যাকেট করে বিতরণ করায় সাধারণ জনগণ অনেক খুশি।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজিব মোল্লা বাবু বলেন, সরকার কর্তৃক ঈদ উপহার হিসেবে ইউনিয়নের ১১০১টি পরিবার ভিজিএফ’র চাল পেয়ে ইউনিয়নের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণ আনন্দিত। এতে করে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ আরো বেড়ে গেছে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

আপডেট সময় ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫