ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

২ মাথা, ৩ কান, ৪ চোখওয়ালা বিষ্ময় বাছুরের জন্ম

রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দীগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর। এ ছাড়া বাছুরটির মুখ দুইটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি।
‎
রবিবার (৪ঠা মে) সকাল ৯ টার দিকে নান্দীগ্রাম হিন্দুপাড়ার যোগেশ্বর সন্ন্যাসীর ছেলে জ্যোতিষ সন্ন্যাসীর গাভী জন্ম দেয় এমন বাছুর। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে বাছুরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় শুরু হয়।
‎
‎গাভীর মালিক জ্যোতিষ সন্ন্যাসী বলেন, বিশেষ ধরনের এই বাছুরটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুদিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারছেনা। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা।
‎
‎দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, সাধারনত জেনেটিক্যাল ডিফেক্ট এর কারণে গাভীর এমন ত্রুটিপূর্ণ বাচ্চার জন্ম হয়। যেহেতু বাচ্চাটি খাচ্ছে আসা করছি দ্রুত সার্ভে করবে।

এছাড়াও ভিটামিনসহ সকল ধরনের ঔষধ আমরা দিয়ে যাচ্ছি। তবে গাভীর বাচ্চাটি যাতে সুস্থ্য থাকে সেজন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

২ মাথা, ৩ কান, ৪ চোখওয়ালা বিষ্ময় বাছুরের জন্ম

আপডেট সময় ০৯:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫