ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
খানখানাপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা 

দূর্ণীতি মুক্ত খানখানাপুর ইউনিয়ন পরিষদ উপহার দেবার চেষ্টা করছি——– চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

স্মার্ট খানখানাপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১শে মে) সকালে খানখানাপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিম ব্যাপারী।

জানা গেছে, খানখানাপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের মোট আয় ২ কোটি ৪২ লক্ষ ১ হাজার টাকা ও মোট ব্যয় ২ কোটি ৪০ লক্ষ ১ হাজার টাকা ধরা হয়েছে। এতে ২ লক্ষ টাকা উদ্বৃত্ত থাকবে।

বাজেট সভা শেষে অনুষ্ঠানের সভাপতি খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন বলেন, চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহনের পর থেকে আমি সহ আমার সদস্যবৃন্দদের নিয়ে সততার সাথে একটি দূর্ণীতি মুক্ত খানখানাপুর ইউনিয়ন পরিষদ উপহার দেবার চেষ্টা করছি। আগামীতে সময়ে সততা বহাল রেখে আমরা খানখানাপুর ইউনিয়ন পরিষদের প্রশংসা পঞ্চিভূত হোক এবং মানুষের দারে দারে পৌছে যায় সেই লক্ষ্যে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, এ ইউনিয়নের মানুষের প্রাণের দাবি, আগামীতে রাজবাড়ী জেলায় নতুন উপজেলা ঘোষণা হলে সেটি খানখানাপুরেই হোক দাবি রাখি। আমরা আগামীতেও ইউনিয়নের জনগনকে নিরপেক্ষ সেবা প্রদান করতে পারি আমাদের আপনারা সহযোগিতা করবেন।

বাজেট সভায় আরো বক্তব্য রাখেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সাইদুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: বদরুন নেছা, সদস্য মো: নজরুল ইসলাম, মো: আলম খান, প্রাক্তণ শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

খানখানাপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা 

দূর্ণীতি মুক্ত খানখানাপুর ইউনিয়ন পরিষদ উপহার দেবার চেষ্টা করছি——– চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

আপডেট সময় ০৫:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫