ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

বাকশিস’র রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি জিয়াউর, সম্পাদক রফিকুল

‘এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর রাজবাড়ী সদর উপজেলার সম্মেলন ২০২৫ ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে শহরের অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে বাকশিস’র রাজবাড়ী জেলা শাখা।

বাকশিস’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকশিস’র রাজবাড়ী জেলা শাখার সাবেক আহবায়ক ও ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ (অব.) এবিএম মঞ্জুরুল আলম দুলাল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকশিস’র রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মীর মনিরুজ্জামান বাবু। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বাকশিস) জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবিব, আহবায়ক অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম লিটনসহ আরও অনেকে।

বক্তারা শিক্ষক সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শিক্ষক সমাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে গঠন করা হয় রাজবাড়ী সদর উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি নির্বাচিত হন আহম্মদ আলী মৃধা কলেজের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার তত্ত্বাবধায়ক মো. রফিকুল ইসলাম।

জানা গেছে, নবগঠিত কমিটির পক্ষ থেকে আগামী তিন দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সম্মেলনের মধ্য দিয়ে রাজবাড়ীর শিক্ষক সমাজে নতুন উদ্দীপনা ও নেতৃত্বের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

বাকশিস’র রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি জিয়াউর, সম্পাদক রফিকুল

আপডেট সময় ০৬:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫