ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে পদ্মায় ভাসলো রিকশাচালকের মরদেহ, রিকশা ছিনতাই Logo বালিয়াকান্দিতে ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ​রাজবাড়ীতে রাফি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo খানখানাপুরে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুরে ১৭১০ পরিবারের মাঝে ভিজিএফ’র বিতরণ Logo খানগঞ্জে ৭৭৮ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৮০৪ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ী পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ই ডিসেম্বর) সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিটি বাস্তবায়ন করে পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি। সকালে পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি পান্না চত্বর মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে পৌরসভা চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মাহমুদুল হক।

তিনি বলেন, “ক্ষমতায়ন তখনই পূর্ণতা পায়, যখন নারী ভয়মুক্ত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। আমরা চাই রাজবাড়ী পৌরসভার প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, সুরক্ষিত ও সম্মানজনক জীবনের অধিকার ভোগ করুক। নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বাড়ানো এবং নারীর অগ্রযাত্রা ত্বরান্বিত করতে আমরা সবসময় পাশে থাকব।”

এসময় অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খান, সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কালুখালীতে জাগ্রত তরুণ সোসাইটির ৭ম বর্ষে পদার্পণ ও আলোচনা সভা

রাজবাড়ী পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫