ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও মোনাজাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ হলেও তার জন্য দেশের কোটি মানুষের দোয়া অব্যাহত রয়েছে। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়াবেন এ বিশ্বাস আমাদের অটুট। আজকের এই দোয়া মাহফিল তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়; গণতন্ত্রকামী জনগণের জন্যও অত্যন্ত জরুরি। আমরা সবাই তার রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনি। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও রাজবাড়ী-১ আসনের তৃণমূল পর্যায়ের হাজারো মানুষ অংশ নেন। পুরো রেলওয়ে মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় আবেগ, ভাবগাম্ভীর্য ও প্রার্থনার পরিবেশ।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল ও মোনাজাত

আপডেট সময় ০৮:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫