ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে সওজ বিভাগের শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে জেলার ঐতিহাসিক লোকসেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার(১৪ই ডিসেম্বর) সকাল ৯টায় জেলা শহরের লোকসেড এলাকায় অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।

 রাজবাড়ী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস নেতৃত্বে সওজ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার রাহা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজবাড়ী সওজ বিভাগের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মঞ্জুরুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিতরা শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে শহীদদের স্মরণে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে সওজ বিভাগের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৭:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫