ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিক উন নবী তালুকদার। তিনি দিনব্যাপী আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আশিক উন নবী তালুকদার বলেন, “শিক্ষার্থীদের মেধাবিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই পুরস্কার তোমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবে এটাই আমাদের প্রত্যাশা।” তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও সুশৃঙ্খল পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, ঢাকা টিচার ট্রেনিং কলেজের প্রশিক্ষক তৌহিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র রাজবাড়ীর ম্যানেজার মোঃ ইশরাকুজ্জামান সহ প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। সবশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৭:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬