ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বসন্তপুরে ১৭১০ পরিবারের মাঝে ভিজিএফ’র বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ই মার্চ) সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।​

বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়নের ১৭১০টি তালিকাভুক্ত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।

উদ্বোধনকালে চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই ঈদ উপহার আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী মানুষের হাতে তুলে দিচ্ছি। ইউনিয়নের কোনো দুস্থ পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ নিশ্চিত করেছি।”

এসময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ, প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মুকুল, ইউপি সদস্য মো. শাহবুদ্দিন মিয়া সেলিম, মো. উজ্জ্বল সরদার এবং সংরক্ষিত মহিলা সদস্য নারগিস আক্তার নীলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ বলেন, “আমরা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারী ব্যক্তির চালের সঠিক ওজন ও গুণগত মান নিশ্চিত করেছি। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং সুবিধাভোগীরা হাসিমুখে তাদের চাল সংগ্রহ করেছেন।

চাল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাভোগীরা বলেন, “ঈদের ঠিক আগ মুহূর্তে ১০ কেজি করে চাল পেয়ে আমাদের অনেক উপকার হলো। আমরা কোনো ঝামেলা ছাড়াই লাইন ধরে কার্ড দেখিয়ে চাল নিতে পেরেছি। চালের মানও অনেক ভালো। ঈদের সময় এই সাহায্য পাওয়ায় আমরা সবাই খুব খুশি।”

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বসন্তপুরে ১৭১০ পরিবারের মাঝে ভিজিএফ’র বিতরণ

আপডেট সময় ০১:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬