ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

বালিয়াকান্দিতে ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • জয়নুল আবেদীন :
  • আপডেট সময় ০৯:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এসময় বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা পাট অফিসার রেজওয়ান আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের মোট ১ হাজার ৩০০ জন কৃষকের হাতে এ কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

আউশ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, কৃষিকে লাভজনক ও আধুনিকায়ন করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং তিল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতেই আমরা এই বিশেষ প্রণোদনা দিচ্ছি। আজ ১৩০০ জন প্রান্তিক কৃষককে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

আমাদের লক্ষ্য হলো, সঠিক সময়ে কৃষকের হাতে মানসম্মত বীজ পৌঁছে দিয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া। কৃষি অফিস থেকে আমরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে পরামর্শ সেবা প্রদান করছি যাতে কৃষকরা কোনো প্রতিকূলতায় না পড়েন।”

বিনামূল্যে এই সহায়তা পেয়ে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা জানান, সঠিক সময়ে সার ও বীজ পাওয়ায় আবাদ নিয়ে তাদের দুশ্চিন্তা অনেকটাই দূর হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

বালিয়াকান্দিতে ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় ০৯:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬