রাজবাড়ী জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫১জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৭জন উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) দুপুরে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য খাদেম হোসেন মামুন, রাজবাড়ী জজ কোর্টের এপিপি মো. আরিফ উদ্দিন খান দিপু, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও প্রতাপ কুমার মন্ডল সহ প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, বরং নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ বছর বিদ্যালয়টি থেকে ৫১ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতি অর্জনকারী ৭ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পালের সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রিমঝিম, সানিয়া আহম্মেদ, সুরভী সরকার, আয়শা সিদ্দিকা ও সুমাইয়া আক্তার সোমা। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, এসএসসি তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ। পরীক্ষার প্রতিটি মিনিট অত্যন্ত মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করবে। কেবল ভালো জিপিএ নয়, বরং দেশপ্রেম ও নৈতিকতা দিয়ে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলো। তোমরা যেখানেই যাও, এই বিদ্যালয়ের সুনাম যেন তোমাদের অর্জনের মাধ্যমে অক্ষুন্ন থাকে।
নিজস্ব প্রতিবেদক: 









