ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন: শিশু ও গর্ভবতী মায়েদের সচেতনতায় গুরুত্বারোপ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষ্যে সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ এবাদত হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শুভ উদ্ধোধন ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়।

প্রধান অতিথির বক্তব্যে নিরুপমা রায় বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো সুস্থ নাগরিক। সরকার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছে। তবে শুধু খাবার খেলেই হবে না, শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের খাদ্যাভ্যাসে সচেতনতা বাড়াতে হবে। পুষ্টি বৈষম্য দূর করে একটি সবল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে এই পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু সহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মাদ এবাদত হোসেন জানান, পুষ্টি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি স্বনির্ভর ও সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন: শিশু ও গর্ভবতী মায়েদের সচেতনতায় গুরুত্বারোপ

আপডেট সময় ০১:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬