ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

শহীদওহাবপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

‘জনগণের অংশ গ্রহণ, নিশ্চিত করবে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০শে মে) দুপুরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: মোহাম্মদ ইব্রাহিম সরদার।

ঘোষিত বাজেট থেকে জানা গেছে, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৫ লক্ষ ২ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার ৪৪৭ টাকা। এর বিপরীতে মোট উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৪৪৭ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। ফলে এবারের বাজেটে উন্নয়ন খাতে ১ লক্ষ টাকা এবং রাজস্ব খাতে ৪২ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে।

বাজেট সভায় সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূঁইয়া বলেন, চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূঁইয়া বলেন, “আজ আমরা আগামী ২০২৬-২৭ অর্থ বছরের একটি উন্মুক্ত খসড়া বাজেট পেশ করলাম। বাজেট মানেই হলো আগামী এক বছরে আমাদের ইউনিয়ন পরিষদ বিভিন্ন উৎস থেকে কী পরিমাণ সম্ভাব্য আয় করতে পারবে এবং সেই আয় অনুযায়ী কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তার একটি সুনির্দিষ্ট খসড়া পরিকল্পনা। আমরা জনগণের মুখোমুখি হয়ে এই হিসাবটি তুলে ধরেছি যেন এখানে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, এই সম্ভাব্য আয়ের প্রতিটি টাকা জনগণের আমানত। একজন নীতিবান ও সৎ সেবক হিসেবে আমি আপনাদের কথা দিচ্ছি, এই খসড়া পরিকল্পনা অনুযায়ী যখন মাঠপর্যায়ে কাজ শুরু হবে, তখন ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে শতভাগ সততা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অপচয় বা অনিয়ম এখানে স্থান পাবে না।

তিনি আরো বলেন, আমরা শুধু রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই না; মানুষের মন-মানসিকতার পরিবর্তন এবং তরুণ প্রজন্মের সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করাও আমাদের এই খসড়া বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা আয় বুঝে সুষম ব্যয়ের যে খসড়া তৈরি করেছি, তা যদি সবার সহযোগিতায় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তবে শহীদ ওহাবপুর ইউনিয়ন একটি আদর্শ, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।

সভায় বিশেষ বক্তব্য রাখেন শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: ওয়াহিদুজ্জামান মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের বাজেট জনগণের উপস্থিতিতে উন্মুক্তভাবে ঘোষণা করা হচ্ছে, এর চেয়ে বড় স্বচ্ছতা আর হতে পারে না। দল-মত নির্বিশেষে আমরা সবাই এই ইউনিয়নের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, বাজেটের অর্থ যেন সত্যিকার অর্থেই সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে কাজে লাগে। ইউনিয়ন পরিষদের যেকোনো ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: মান্নান খাঁ, মোমিন মোল্লা, গোলাম হোসেন ফরিদ এবং মো: আকতার হোসেন সহ প্রমুখ।

এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বাবু শেখ, মহিলা সদস্য মিরা বেগম ও আয়শা বেগমসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

শহীদওহাবপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

আপডেট সময় ০৮:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬