পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ১ হাজার ১০১টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭শে মে) সকাল ৯টায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মো. রাজিব মোল্লা বাবু। বিতরণকালে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেনামুল হাসান মিন্টু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন বাবলু।
এছাড়া রামকান্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্লা ও নূর নবী বিশ্বাস বিতরণ কার্যক্রমে অংশ নেন।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিব মোল্লা বাবু বলেন, ”সরকার কর্তৃক ঈদ উপহার হিসেবে ইউনিয়নের ১১০১টি পরিবার ভিজিএফ’র চাল পাওয়ায় দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষ অত্যন্ত আনন্দিত। এতে করে প্রতিটি ঘরে ঈদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে।”
সাইফুল আলম মিরাজ: 










