ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বৃক্ষরোপণ ও র‌্যালী-২০২৬’।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটায় বিদ্যালয় প্রাঙ্গণে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক অধ্যাপক সালাম তাসির।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য খাদেম হোসেন মামুন, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সিনিয়র শিক্ষক তপন কুমার পাল, সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও প্রতাপ কুমার মন্ডল।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেওয়া হয়। একইসাথে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির বিশেষ ঘোষণা দিয়ে বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তার সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে আরও ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬