ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

ক্যাপশন: রেললাইনের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় রেললাইনের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টায় মধুখালী রেলগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহীদ চত্বরে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি যৌথভাবে এই গ্রিন ইনিশিয়েটিভের আয়োজন করে।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।

আয়োজক সংগঠনদ্বয় জানায়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই লক্ষ্য বাস্তবায়নে মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের প্রায় ৭৫ কিলোমিটার পথের উভয় পাশে পর্যায়ক্রমে খেজুরের বীজ রোপণ করা হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিলে একদিকে যেমন বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগান বাড়বে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ক্যাপশন: রেললাইনের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান বলেন, “ফরিদপুর অঞ্চল যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে এই উদ্যোগের ফলে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল নতুন সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী। পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের সকলকেই এভাবে বেশি বেশি গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।”

সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “আমরা শুধু প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়েই কাজ করি না, বরং দেশের পরিবেশ ও প্রকৃতির প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে। বজ্রপাত রোধ, পাখিদের আবাসন সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই ৭৫ কিলোমিটার রেলপথকে আমরা সবুজে শ্যামলে ভরিয়ে দিতে চাই। তবে শুধু বীজ রোপণ করলেই হবে না, গাছগুলো বড় হওয়া পর্যন্ত স্থানীয় জনসাধারণকে এগুলো দেখেশুনে রাখার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবেশ সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৯:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬