ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৮টায় মধুখালী প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন ও সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। প্রেসক্লাবের দাবির প্রেক্ষিতে তিনি স্থানীয় প্রেস ক্লাবের সামনের রাস্তাটি নির্মাণ ও ক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের জোরালো আশ্বাস দেন।

সভার শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির কোষাধ্যক্ষ মো. মেহেদী হোসেন পলাশ। স্বাগত বক্তব্যে তিনি প্রেস ক্লাবের সামনের একটি রাস্তা নির্মাণ এবং ক্লাবের সার্বিক উন্নয়নে প্রধান অতিথির কাছে প্রয়োজনীয় সহযোগিতার জোর দাবি জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মুহা. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

مرشدك الكامل لاستكشاف عالم 1xBet الفريد في الألعاب والمراهنات

মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

আপডেট সময় ১০:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬