ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত
শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে

শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঐতিহ্যবাহী রূপপুর সেনের মাঠে উৎসবমুখর পরিবেশে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ও মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৯ শে সেপ্টেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সমগ্র বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজ দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার আমেজ ছড়িয়ে পড়েছে এবং খেলাধুলা জমে উঠেছে। তিনি তরুণ সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান জানান এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রদল ও বিএনপিকে ধন্যবাদ জানিয়ে খেলাটির সফল সূচনা করেন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

রাজবাড়ী: টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

ফাইনালে মুখোমুখি হয় রূপপুর যুব সংঘ একাদশ এবং গোয়ালন্দ মোড় স্পোর্টস একাডেমি। মাঠ জুড়ে থাকা প্রায় ১০ হাজার উৎসুক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ টানটান উত্তেজনাপূর্ণ খেলায় রূপপুর যুব সংঘ একাদশের কাছে ২-০ গোলে পরাজয় বরণ করে গোয়ালন্দ মোড় স্পোর্টস একাডেমি। ফলে রূপপুর যুব সংঘ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং গোয়ালন্দ মোড় স্পোর্টস একাডেমি রানার আপ হয়।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী রূপপুর যুব সংঘ একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা এবং রানার আপ গোয়ালন্দ মোড় স্পোর্টস একাডেমির হাতে রানার আপ ট্রফি ও নগদ ২০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে তুলে দেন।

রাজবাড়ী: খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ রানার আপ গোয়ালন্দ মোড় স্পোর্টস একাডেমির হাতে রানার আপ ট্রফি ও নগদ ২০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে তুলে দেন।

৭নং শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক মোঃ আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক যুগ্ম সম্পাদক কে. এ. সবুর শাহীন, শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ.কে.এম. শফিউদ্দিন আহমেদ কাশেম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী: অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আয়োজক কমিটি শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দিচ্ছেন।

এছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হবি) ও ৭নং শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব সেখ সহ রাজবাড়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই সাথে টুর্নামেন্ট সফল করতে শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজন কমিটির মো: আলামিন শেখ, মো: ফারুক শেখ, মো: রাতুল খান, ছাব্বির মুন্সি, মো: শিমুল ও আনাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়িত হয়।

ট্যাগস :

আপডেট সময় ০৯:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬