ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রাজবাড়ী কাপড় ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে

প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন

আসন্ন রাজবাড়ী কাপড় ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে পুরো রাজবাড়ী কাপড় বাজার এলাকায় সৃষ্টি হয়েছে এক দারুণ উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ৩ বছর পর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ভোটারদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। ইতিমধ্যে প্রার্থীদের অগ্রীম প্রচারণা ও সৌজন্য সাক্ষাতে মুখরিত হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

সংগঠন সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী চলতি অক্টোবর মাসের ২০ তারিখের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগেই প্রার্থী ও তাঁদের সমর্থকরা ভোটের মাঠে পূর্ণ উদ্যোমে নেমে পড়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১লা অক্টোবর রাত ৭টায় রাজবাড়ী কাপড় বাজারের ‘মোতাহার বস্ত্র বিতান’-এর সামনে থেকে শতাধিক সমর্থক নিয়ে মাঠে নামেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: জাকির হোসেন। মিছিলে সমর্থকদের নানা মুখোরোচক স্লোগানে পুরো বাজার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এসময় প্রার্থী মো: জাকির হোসেন প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে করমর্দন ও কুশল বিনিময় করেন এবং আগামী দিনের সমিতিকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।

প্রচারণাকালে নিজের অনুভূতি ব্যক্ত করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: জাকির হোসেন বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে রাজবাড়ী কাপড় বাজারের সম্মানিত ব্যবসায়ীরা আমাকে তাঁদের ভালোবাসা, অফুরন্ত সমর্থন ও আমানত হিসেবে এই সমিতির সেবা করার পথ দেখিয়েছেন। এই কাপড় বাজার আমার কাছে শুধু একটি কর্মক্ষেত্র নয়, এটি আমার হৃদয়ের স্পন্দন ও পরিবার। অতীতের যেকোনো সংকট বা দুঃসময়ে আমি যেমন প্রতিটি ব্যবসায়ীর পাশে ছায়ার মতো থাকার আপ্রাণ চেষ্টা করেছি, আগামী দিনেও ঠিক সেভাবেই ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও অধিকার আদায়ে নিজেকে নিবেদিত রাখতে চাই।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য রাজবাড়ী কাপড় ব্যবসায়ী সমিতিকে একটি অত্যন্ত সুসংগঠিত, আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলা। যেকোনো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় এবং বাজারের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনে সকল ভোটার ভাইদের মূল্যবান ভোট, দোয়া ও সার্বিক সমর্থন কামনা করছি।

জানা গেছে, রাজবাড়ী কাপড় বাজারের ঐতিহ্যবাহী ‘মোতাহার বস্ত্র বিতান’-এর স্বত্বাধিকারী এবং ধুঞ্চি এলাকার মরহুম মোতাহার আলীর জ্যেষ্ঠ পুত্র মো: জাকির হোসেন এই সমিতির এক পরিচিত ও সুপরিচিত মুখ। দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সমিতির সাধারণ সম্পাদক পদ সামলে আসছেন। এর আগে তিনি সরাসরি ভোটে ৩ বার এবং সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তে ২ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি তিনি রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এবং ঐতিহ্যবাহী আঞ্জুমান কাদেরিয়া বড় মসজিদের কার্যনির্বাহী সদস্য হিসেবে সামাজিক নানা দায়িত্ব পালন করছেন।

প্রচারণায় সমিতির সাবেক সহ-সভাপতি আফসার আলি মন্ডল, সহ-সাধারণ সম্পাদক নাজিবর রহমান পিকু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম রাসেল, ক্রীড়া সম্পাদক ইদ্রিস আলী মিটুল এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো: আরিফুল ইসলাম বকুল, মো: এজাজুল হক, আশরাফুল ইসলাম মুকুল, মোক্তার হোসেন, মো: বশির হোসেন, মোঃ দুলাল শেখ, মো: রুবেল, মো: আজাদ, মো: মিজানুর রহমান ও জিলাল উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বাজারের একাধিক সাধারণ ভোটারের সাথে কথা বলে জানা গেছে, মো: জাকির হোসেন একজন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও সদালাপী ব্যক্তিত্ব। দীর্ঘ চার দশক ধরে ব্যবসায়ীদের বিপদে-আপদে পাশে থাকার কারণে সাধারণ ভোটারদের বড় একটি অংশ তাঁর প্রতি আস্থা রাখছেন। ব্যবসায়ীদের ধারণা, অভিজ্ঞতার বিচারে সাধারণ সম্পাদক পদে তাঁর বিজয় লাভ কেবল সময়ের ব্যাপার।

কাপড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি সূত্র জানা গেছে, এ নির্বাচনে সভাপতি (১টি), সহ-সভাপতি (২টি), সাধারণ সম্পাদক (১টি), সহ-সাধারণ সম্পাদক (৩টি), সাংগঠনিক সম্পাদক (১টি), কোষাধ্যক্ষ (১টি), প্রচার সম্পাদক (১টি), সহ-প্রচার সম্পাদক (১টি), ক্রীড়া সম্পাদক (১টি), দপ্তর সম্পাদক (১টি), ধর্মীয় সম্পাদক (১টি) এবং কার্যনির্বাহী সদস্য (৭টি) সহ সর্বমোট ২১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী বড় বাজারের কাপড় বাজার, রেলগেট, কলেজ মোড়, ভাজনবাড়ী মোড় এবং ডায়াবেটিকস হাসপাতাল রাস্তার মোড় এলাকার প্রায় ৩০০-এর অধিক প্রকৃত কাপড় ব্যবসায়ী ও মালিক এই নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ট্যাগস :

আপডেট সময় ১০:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬