ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা
ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা:

খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ৪১০ জন নিবন্ধিত ইলিশ জেলের মাঝে খাদ্য সহায়তার ২৫ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৬ই অক্টোবর) সকাল ১০টায় খানগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খানগঞ্জ ইউনিয়নের প্রশাসক ও সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার মজুমদার।

উদ্বোধনকালে খানগঞ্জ ইউনিয়নের প্রশাসক শ্যামল কুমার মজুমদার বলেন, মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যার সুফল আমাদের জেলে ভাইরাই পাবেন। নিষেধাজ্ঞা চলাকালীন জেলে পরিবারগুলোর যাতে কোনো কষ্ট না হয়, সেজন্যই সরকার এই খাদ্য সহায়তা প্রদান করছে। সরকারি নির্দেশ মেনে সকল জেলেকে এই ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম সার্বিক তদারকি করেন সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফকির মোহাম্মদ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল। এ সময় মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করতে সদর উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমকালে খানগঞ্জ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার মোল্যা, ইউপি প্যানেল চেয়ারম্যান মো: মোকসেদ আলী শেখ, ইউনিয়ন পরিষদ সদস্য মো: উসমান উদ্দিন, শেখ মো: আলাউদ্দিন, মো: আনোয়ার হোসেন এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছা: চামেলী বেগম ও রাশিদা বেগম চাল বিতরণকালে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করতে নদীতে সব ধরনের মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। এ সময়ে নিবন্ধিত জেলে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই বিশেষ খাদ্য সহায়তা প্রদান করছে। সরকারি নির্দেশ অমান্য করে প্রজনন মৌসুমে কেউ যেন নদীতে মাছ শিকার না করেন, সে বিষয়ে সকল জেলেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

আপডেট সময় ০৫:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬