ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে

দৌলতদিয়ায় দুই হাজার নারীর জন্য ৫টি গরু কোরবানি

  • শামীম শেখ:
  • আপডেট সময় ০৮:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

রাজবাড়ী: দৌলতদিয়ায় ২ হাজার নারীর মাঝে কোরবানির মাংস বিতরন করলো উত্তরণ ফাউন্ডেশন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লীর) ২ হাজার দুঃস্থ্য নারীর জন্য বিশালাকৃতির পাঁচটি গরু কোরবানি দেয়া হয়েছে।

১৭ই জুন, সোমবার বিকেলে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ায় উত্তরণ শিশু বিদ্যা নিকেতন চত্তরে এ মাংস বিতরণ করা হয়।

এসময় দৌলতদিয়া পূর্বপাড়ার ২ হাজার নারীর প্রত্যেকের হাতে এক কেজি করে মাংসের প্যাকেট তুলে দেয়া হয়। ওই মাংস আজ ঈদের দিন পল্লীর প্রতিটি ঘরে ঘরে রান্না হচ্ছে। মাংস দিয়ে তারা পেট পুরে খেয়ে ঈদ আনন্দ উদযাপন করবে।

জানা গেছে, দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায় সহ যৌনপল্লীর আশেপাশে অসহায় ও দরিদ্ররা এ মাংস শৃঙ্খলার সাথে গ্রহণ করেন। আর কোরবানির এ মাংসগুলো তাদের হাতে তুলে দেন উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় নারী নেত্রী ঝুমুর বেগম।

উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ঝুমুর বেগম বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার উত্তরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি দেশের বিভিন্ন স্থানে বেদে, হিজড়া, যৌনকর্মী সহ অবহেলিত নারী ও তাদের শিশুদের সহায়তায় নানাবিধ কাজ করে চলেছেন। দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) বাসিন্দাদেরকেও তিনি ২টি ঈদ সহ বিভিন্ন দুর্যোগ-দুঃসময়ে সহযোগিতা করে থাকেন।

তিনি আরো বলেন, আজকে হাবিব স্যারের পাঠানো পাঁচটি বিশাল গরু কোরবানি করে এখানকার ২ হাজার নারীর মাঝে বিতরন করা হয়েছে। এতে নারীরা খুব খুশি হয়েছেন। আমরা হাবিব স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে

দৌলতদিয়ায় দুই হাজার নারীর জন্য ৫টি গরু কোরবানি

আপডেট সময় ০৮:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪