ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
থানায় লিখিত অভিযোগ দায়ের

কালুখালীতে হাত, পা ও মুখ বেঁধে যুবকের টাকা ছিনতাই

রাজবাড়ী: হাত, পা ও মুখ বেঁধে কালুখালীতে যুবকের টাকা ছিনতাই।

ঈদুল আযাহার দুই দিন পর রাজবাড়ীর কালুখালী উপজেলারস্থ বাজার থেকে রাতে বাড়ী ফেরার পথে ছিনতাইকারীরা হাত, পা ও মুখ বেঁধে রেখে মোঃ সাইদ মন্ডল(২৮) যুবকের টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এসময় যুবককে মারপিট করে তার কাছে গুচ্ছিত রাখা ১লক্ষ ২৫হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

২০শে জুন, বৃহস্পতিবার এ ঘটনায় প্রেক্ষিতে ছিনতাইকারী কবলে পড়া সাইদ মন্ডলের বাবা মোঃ মোতালেব মন্ডল(৬২) বাদী হয়ে কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভূক্তভোগী সাইদ মন্ডল কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে সূর্য্যদিয়া গ্রামের মোঃ মোতালেব মন্ডলের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯শে জুন দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কালুখালী বাজার থেকে বাড়ী ফেরার পথে সূর্য্যদিয়া মাদ্রাসার সামনে রেল লাইন থেকে ৮/১০জন ব্যক্তি জোর পূর্বক তুলে নিয়ে মাদ্রাসার পাশের গোরস্থানে নিয়ে যায় সাইদ মন্ডল(২৮) কে। এসময় সাঈদ মন্ডলের হাত, পা ও মুখে টেপ দিয়ে আটকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। তার কাছে গুচ্ছিত ১লক্ষ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার পর সাইদ মন্ডলের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

কালুখালী থানার এস.আই সোহেল জানান, এ ঘটনার প্রেক্ষিতে ছিনতাইকারীর কবলে পড়া সাইদ মন্ডলের পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

থানায় লিখিত অভিযোগ দায়ের

কালুখালীতে হাত, পা ও মুখ বেঁধে যুবকের টাকা ছিনতাই

আপডেট সময় ১০:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪