ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীতে তিন ডিমের আড়ৎসহ ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি- রাজবাড়ীতে বাজার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাজার তদারকি অভিযানে শহরের বড় বাজারের ডিমের আড়ৎ সহ ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩রা জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, শহরের মাছ বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ফারুক ডিম ভান্ডারকে ৫০০ টাকা ও রফিক ডিম ভান্ডারকে ৫০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভাজনচালা সুমন স্টোরকে ২হাজার এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে কাঁচা বাজারস্থ বিসমিল্লাহ ডিমের আড়ৎকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহযোগিতা করে জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের এএসআই রফিকুল ইসলাম ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।

রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ীতে তিন ডিমের আড়ৎসহ ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৭:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪