রাজবাড়ীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন – ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়েল আয়োজনে পৌরসভা কার্যালয়ের ২য় তলার হলরুমে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা: এস.এম. মাসুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাঃ রবিউল হক, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এই ক্যাম্পেইন সফল করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক: 















