ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা

রাজবাড়ী: বারেকগ্রাম বিল মাঠে অর্থাভাবে নষ্ট হওয়া ১ বিঘা জমির শুকনা পাট কেটে চাষের উপযোগী করে দিচ্ছেন আনসার ও ভিডিপির সদস্যরা।

রাজবাড়ীতে অর্থাভাবে নষ্ট হওয়া পাট জমি থেকে পরিষ্কার করতে না পেরে চরম বিপাকে পড়া এক দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে আনসার ও ভিডিপি সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বারেকগ্রাম বিল এলাকায় এ স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, বানিবহ ইউনিয়নের বারেকগ্রামের বাসিন্দা মো. জিলাল মন্ডলের ছেলে মো. রেজাউল মন্ডল একজন দরিদ্র কৃষক। সাম্প্রতিক সময়ে শ্রমিকের চড়া দাম এবং অর্থাভাবের কারণে তিনি সময়মতো মাঠের পাট কাটতে পারেননি। ফলে দীর্ঘদিন পানিতে আটকে থেকে এবং রোদে পুড়ে তাঁর প্রায় ১ বিঘা জমির পাট শুকিয়ে নষ্ট হয়ে যায়।
সামনে এই জমিতে পেঁয়াজ চাষের মৌসুম হলেও নষ্ট পাট জমি থেকে পরিষ্কার করার মতো আর্থিক সামর্থ্য ছিল না কৃষক রেজাউলের। বিষয়টি জানতে পেরে রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সম্পূর্ণ বিনামূল্যে ওই কৃষকের জমি পরিষ্কারের উদ্যোগ নেয়।

রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানার নির্দেশনায় সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক শাহরিয়ার আহম্মেদ এবং রাজবাড়ী পৌর ৫ নম্বর ওয়ার্ডের দলনেতা মো. কাদের রেজার নেতৃত্বে ১৫ জন সদস্য সকাল ৮টা থেকে এই কার্যক্রমে অংশ নেন। সদস্যরা সরাসরি বিলের পানিতে নেমে কাঁচি হাতে নষ্ট পাট কেটে কৃষককে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উপকৃত কৃষক মো. রেজাউল মন্ডল বলেন, নষ্ট পাট জমি থেকে পরিষ্কার করার মতো শ্রমিকের খরচও আমার ছিল না, অথচ সামনে এই জমিতে পেঁয়াজ চাষ করতে হবে। আনসার-ভিডিপির ভাইয়েরা বিনামূল্যে এই জমি পরিষ্কার করে দেওয়ায় আমার অনেক বড় উপকার হলো।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার আনসার-ভিডিপি প্রশিক্ষক শাহরিয়ার আহম্মেদ জানান, সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে ও মানবিক কাজে আনসার-ভিডিপি সর্বদা প্রস্তুত। এক নিঃস্ব কৃষকের ভোগান্তির কথা চিন্তা করে জেলা কমান্ড্যান্ট মহোদয়ের দিকনির্দেশনায় সদস্যরা স্বেচ্ছাশ্রমে এই সহায়তা করেছেন। আগামীতেও জনকল্যাণমূলক কাজে আনসার-ভিডিপি রাজবাড়ীবাসীর পাশে থাকবে।

আনসার ও ভিডিপির এই মানবিক উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল মন্ডল সহ স্থানীয় কৃষকরা।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা

আপডেট সময় ০২:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬