ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ী সদর উপজেলায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্ধোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলায় তিন দিনব্যাপী (১৪-১৬ই জানুয়ারী) কৃষি মেলা-২০২৫ এর উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই জানুয়ারী) সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এ মেলার উদ্ধোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: শহিদুল ইসলাম।

বক্তব্যে প্রধান অতিথি ড. মো: শহিদুল ইসলাম বলেন, মেলায় কন্দাল ফসলের চাষাবাদ ও উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতির প্রদর্শনী করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের কন্দাল ফসলের চাষে উৎসাহিত করার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।

এসময় তিনি কন্দাল জাতীয় ফসলের গুরুত্ব ও আগমাীর সম্ভাবনার ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সাথে কৃষকদের মাঠ ফসলের পাশাপাশি কন্দাল ফসল চাষ করার আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো: জনি খান।
সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত জামিল।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা আয়োজিত কন্দাল ফসল উৎপাদন ও উন্নয়ন বিষয়ে ত ১০টি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। প্রতিটি স্টল থেকে বিভিন্ন সবজি ও ফলের চারা উৎপাদন রোপন বিষয়ক তথ্য, জৈব সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে কৃষক এবং কৃষাণীদের পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, আগামী ১৬ই জানুয়ারী এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্ধোধন

আপডেট সময় ১০:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫