ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রভাবমুক্ত ও নাগরিকবান্ধব থানা গড়ার অঙ্গীকার: রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান

রাজবাড়ী সদর থানার নতুন কর্মকর্তা ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন পুলিশ পরিদর্শক খোন্দকার জিয়াউর রহমান।

গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে তিনি সাংবাদিকদের জানান, রাজবাড়ী সদর থানাকে জনগণের আস্থার নিরাপদ ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান।

নবাগত ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, “কোনো অভিযোগ এলে তা সঙ্গে সঙ্গে আমলে নেওয়া হবে। একটি অভিযোগ যাতে তদন্ত ছাড়াই আটকে না থাকে, সে জন্য দক্ষ তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। সঠিক ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করাই হবে আমার প্রধান কাজ।”

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ নির্মূলে রাজবাড়ী সদর থানা পুলিশ সর্বাত্মক দায়িত্ব পালন করবে। কেউ যেন এ ধরনের অপরাধে জড়িত না হয়—এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

থানার পরিবেশ সম্পর্কে ওসি বলেন, “থানায় এসে কেউ ভিকটিমাইজ হোক, এটি আমি কখনোই চাই না। থানার দরজা সাধারণ মানুষের জন্য সর্বদা খোলা থাকবে; কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রভাব এখানে থাকবে না। কেউ অভিযোগ নিয়ে আসলে সরাসরি আমাকে জানাতে পারেন, আমি আইনগত ব্যবস্থা নেব।”

তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাঁর চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। রাজবাড়ী সদর এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অভিযান চলমান থাকবে।

ওসি জিয়াউর রহমান আরও বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন, এবং এলাকার মানুষের সেই সহায়তাই আমি প্রত্যাশা করি।”

জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মোল্লাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি খুলনা, নড়াইল, মাদারীপুর, ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে এবার রাজবাড়ী সদর থানায় যোগ দিলেন। এটি তার দ্বিতীয় জেলা যেখানে তিনি ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, রাজবাড়ী জেলার পাঁচটি থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান করেছেন। গত ১ ডিসেম্বরের একটি প্রজ্ঞাপনে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও কালুখালী থানার পূর্ববর্তী ওসিদের খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

প্রভাবমুক্ত ও নাগরিকবান্ধব থানা গড়ার অঙ্গীকার: রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান

আপডেট সময় ০৬:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫