ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
খানখানাপুর ইউনিয়নে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

উন্মুক্ত বাজেট সভার সভাপতিত্ব করেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন।

‘ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০শে মে) দুপুরে খানখানাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এক উৎসবমুখর পরিবেশে এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট বিবরণী পাঠ করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এ. কে. এম. রেজাউল কবির।

বাজেট সূত্রে জানা গেছে, এবারের বাজেটে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ৯৫ হাজার ৫২০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ২২ হাজার ৫৬০ টাকা। অন্যদিকে, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার ৫৬০ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩৬ লক্ষ ৪৭ হাজার ৬০০ টাকা। এতে প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ২ লক্ষ ২ হাজার ১২০ টাকা।

ক্যাপশন: উন্মক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম রেজাউল করিম।

বাজেট সভার সমাপনী বক্তব্যে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার মূল চাবিকাঠি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে যখন অর্থনীতিতে এক ধরণের ভঙ্গুর দশা, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমাদের মূল লক্ষ্য এখন পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। এবারের বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি খানখানাপুরের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা। আমরা প্রতিটি উন্নয়নমূলক কাজে শতভাগ সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে বদ্ধপরিকর। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন তাদের ন্যায্য অধিকার ও সঠিক সেবা দোরগোড়ায় পান, তা নিশ্চিত করা হবে। এই বাজেট বাস্তবায়নে আমি সুধীসমাজ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: বাশিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: বদরুন নেছা, সদস্য মো: নজরুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ডসমূহের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাবিহা বেগম, কহিনুর বেগম, সদস্য সাইফুজ্জামান, মো: আশিক মিয়া, মো: আলম খান, মো: ইলিয়াছ পাটোয়ারী, মো: হানিফ শেখ, মো: ফিরোজ আহম্মদ, মো: সাইদুর রহমানসহ স্থানীয় গ্রামপুলিশের সদস্যবৃন্দ, এলাকার সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

খানখানাপুর ইউনিয়নে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

আপডেট সময় ১০:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬