পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় ৯০৪টি পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১শে মে) দুপুরে মূলঘর ইউনিয়ন পরিষদের হলরুমে কার্ডধারী দুস্থ পরিবারগুলোর মাঝে বিনামুল্যে এ চাল বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার ও মূলঘর ইউনিয়ন পরিষদের প্রশাসক অসীম কুমার নাগ-এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় মূলঘর ইউনিয়নের ট্যাগ অফিসার দায়িত্ব পালন করেন সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রকৃত হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের তালিকা তৈরি করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিবার প্রতি ১০ কেজি করে উন্নত মানের চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে সরকারের এই উপহার পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।
চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে মুলঘর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী ফরিদ উদ্দিন, আব্দুল হান্নান মন্ডল, ফজলুল রহমান, মো: আমির হোসেন, আসাদুজ্জামানসহ অন্যান্য সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাল বিতরণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন ও উপকারভোগীরা।
নিজস্ব প্রতিবেদক: 










