রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৯৬৬টি কার্ডধারী সুফলভোগী অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় ইউনিয়নের সুফলভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল ইসলাম।
এ সময় বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস (আলম) এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ সম্পন্ন করেন।
বালিয়কান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে আমরা ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
এই দুর্যোগে কেউ যেন খাদ্যকষ্টে না ভোগে, সেজন্য আমাদের এই প্রয়াস এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
জয়নুল আবেদীন : 










