ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোয়ালন্দ পৌরসভায় প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠিত

  • শামীম শেখ:
  • আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

ছবি: গোয়ালন্দ পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা।

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ২০২৪- ২০২৫ অর্থ বছরের জন্য ৬৪ কোটি ৪৮ লক্ষ ৮৪ হাজার ৪২৬ টাকার প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।

২৭শে জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে এ বাজেট সভার আয়োজন করা হয়।

গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এ বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষক মোঃ ওম্বর আলী।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে পৌরসভার বাজেটে ৪ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ১৩৭ টাকা রাজস্ব আয় ও ৪ কোটি ৩৫ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত হিসেবে ২৬ লক্ষ ৯২ হাজার ৬৩৭ টাকা দেখানো হয়।

এছাড়া প্রকল্পসহ উন্নয়ন খাতের আয় ৫৯ কোটি ৩১ লক্ষ ১৫ হাজার ২৬৮ টাকা ও ব্যয় ৫৮ কোটি ৬০ লক্ষ ৮ হাজার টাকা ধরা হয়েছে। উন্নয়ন উদ্বৃত্ত (প্রকল্প সহ) দেখানো হয়েছে ৭১ লক্ষ ৭ হাজার ২৬৮ টাকা।

প্রস্তাবিত বাজেটের মূলধন থেকে ৫৬ লাখ ৯৯ হাজার ১ টাকা আয় ও মূলধন থেকে ২৫ লাখ ৫০ হাজার ১ টাকা ব্যয় ধরা হয়েছে। মোট মূলধন উদ্ধৃত্ত ৩১ লক্ষ ৪৯ হাজার ১ টাকা ধরা হয়েছে।

গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বক্তব্য রাখেন।

বাজেট অনুষ্ঠানে গোয়ালন্দ পৌর প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখ সহ পৌরসভার সকল কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

পরে বাজেটের উপর বিভিন্ন উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ পৌরসভায় প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪