ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও

  • শামীম শেখঃ
  • আপডেট সময় ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে লোকমান চেয়ারম্যান পাড়া এলাকায় ৩২ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে ৯.৭৫ মিটার বক্স কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ঠা জুলাই) বেলা ১২টায় এ বক্স কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

জানা গেছে, দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে দৌলতদিয়া ইউনিয়নের লোকমান চেয়ারম্যান পাড়া-দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অভিমুখী রাস্তার নিচু অংশে এ বক্স কালভার্টের লে-আউট প্রদান করা হয়। কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আতাউর এন্টার প্রাইজ।

উদ্বোধন অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ইউপি সচিব মোঃ মিন্টু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল বলেন, সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে পড়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় এখানে বন্যার পানি থেকে রক্ষা পেতে খালের উপর একটি বক্স কালভার্টের নির্মান কাজ শুরু হলো। কালভার্টের কাজ শেষে হলে অত্র এলাকার মানুষ অনেক উপকৃত হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সকল ক্ষেত্রে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় আজ দৌলতদিয়া ইউনিয়নের লোকমান চেয়ারম্যান পাড়া এলাকা অভিমুখে বন্যার পানি থেকে রক্ষা পেতে খালের উপর একটি বক্স কালভার্টের লে-আউট এবং কাজের উদ্বোধন করা হলো।

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গোয়ালন্দে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও

আপডেট সময় ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪