ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়ায় হানিফ-আতা’সহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

ছবি- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আব্দুল্লাহ (১৩) নামের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় ১৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নিহত শিশু আব্দুল্লাহ’র বাবা লুকমান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলা দায়ের তথ্যটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে,  কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সহ ১৪ জন আসামীর নাম উল্লেখ্য ও ১০-২০ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের ছয় রাস্তার মোড়ে শিশু আব্দুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। সে কুষ্টিয়া ফায়ার সার্ভিস গেট সংলগ্ন চায়ের দোকানে বাবার সঙ্গে কাজ করতো। আব্দুল্লাহ চর থানাপাড়ার লোকমান হোসেনের ছেলে।

নিহতের বাবা লুকমান হোসেন বলেন, আমার ছেলেকে মারপিট ও গুলি করে হত্যা করা হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আব্দুল্লাহ হত্যার ঘটনায় থানায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় হানিফ-আতা’সহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪