ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

  • শামীম শেখ:
  • আপডেট সময় ০৭:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাস্তার পাশের এক জঙ্গল থেকে আলমগীর কবির (৫০) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৩১শে আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বিএনপি’র বটতলার পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কবির ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে। সে নগরকান্দার রসুলপুর বাজারে বিকাশ লেনদেন ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে কয়েক জন পথচারী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বিএনপি’র বটতলা রাস্তার পাশে জঙ্গলের মধ্যে গলা কাটা অবস্থা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে।

পরে লাশটির পরিচয় শনাক্ত করতে না পেরে স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনা স্থল থেকে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ ও লাশের পাশে একটি ধারালো বটি উদ্ধার করে। পরে লাশের পরিচয় সনাক্ত করতে সিআইডিকে খবর দেয়া হলে তারা এসে নিহতের হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করে।

এদিকে খবর পেয়ে বেলা ১ টার দিকে নিহত আলমগীর কবিরের স্বজনরা থানায় ছুটে আসেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত আলমগীর কবির দীর্ঘ ২১ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটান। এরপর প্রায় ৫ বছর দেশে থাকার পর সম্প্রতি আবারো সৌদি আরব যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর জন্য তিনি পাসপোর্ট করতে দিলেও দেরি হচ্ছিল। দ্রুত পাসপোর্ট করার জন্য তার পরিচিত একজনের সাথে ফরিদপুর শহরে দেখা করতে শুক্রবার বেলা ১১ টার দিকে বাড়ি হতে বের হন। এরপর আর ফেরেন নি।

নিহতের ছোট ভাই আব্দুল জব্বার বলেন, আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘাতকদের চিহ্নিত ও গ্রেফতার করতে কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪