ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo ​​মিজানপুরে ২০৪১টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo আলীপুর ইউনিয়নে ১০৮৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo খানখানাপুর ইউনিয়নে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বসন্তপুর ইউনিয়নে ১৭১০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ Logo বালিয়াকান্দি সদর ইউনিয়নে ১৯৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়নে ৯০৪টি পরিবারে ভিজিএফের চাল বিতরণ Logo মূলঘর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের ভাগ্য উন্নয়নের রূপরেখা——ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

রাজবাড়ীতে অস্ত্র মামলায় আলম মণ্ডল (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। একই মামলায় আরও একটি ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) দুপুরে রাজবাড়ী আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী আলম মন্ডল রাজবাড়ীর পাংশা উপজেলাধীন পালেরডাংগী গ্রামের রমজান মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি কাতুর্জসহ আলম মন্ডলকে গ্রেফতার করে পাংশা থানার পুলিশ। পরে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আসামি আলম মন্ডলকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) এবং ১৯(এফ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১৯(এ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আসামি আলম মন্ডলকে একটি ধারায় যাবজ্জীন সশ্রম কারাদণ্ড ও অন্য একটি ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রামকান্তপুর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় ০৭:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪