ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পাংশায় বাজার তদারকি অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ছবি- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালিত।

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাড়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(৪ঠা জুলাই) পাংশা বাজার ও পৌর কাঁচা বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, পাংশা পৌর কাঁচা বাজারস্থ একরামুল মুসলিম ডিমের আড়ৎকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৪ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধের পাংশা বাজারের নুর মোহাম্মদ স্টোর, মেসার্স মল্লিক ভান্ডার ও জাকির স্টোরকে পৃথক ভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, পাংশা উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় রাজবাড়ীর পুলিশ সদস্যবৃন্দ ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অংশগ্রহণে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

পাংশায় বাজার তদারকি অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৬:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪