ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবককে জরিমানা; পাইপ ধ্বংস

  • শামীম শেখ:
  • আপডেট সময় ০৮:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

ছবি- অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১জন যুবককে জরিমানা ও পাইপ ধ্বংস।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস ও এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ই জুলাই) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মরা পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন করায় এ অভিযান পরিচালিত হয়। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ দা দিয়ে কুপিয়ে ছিদ্র করা ও এলিট নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

স্থানীয়রা জানান, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি ও তেনাপচা এলাকায় মরা পদ্মা নদী হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল নুরাল মেম্বার, যুবক লাল্টু, এলিট সহ আরো কয়েকজন। এ অভিযানের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যান অবৈধ ড্রেজিংয়ের প্রধান হোতা স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম মোল্লা।

অবৈধ ভাবে উত্তোলিত এ বালু জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দীর্ঘ দিন যাবৎ মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছিলো। এতে করে নদীপাড়ের বসতবাড়ী, ভিটে মাটি, ফসলি জমি এমনকি নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়টিও ঝুঁকির মধ্যে পড়েছে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার কোথাও কেউ অবৈধ ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে পারবে না। অবৈধ ভাবে নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি অরো বলেন, আজ দুইটি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়েছে এবং একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবককে জরিমানা; পাইপ ধ্বংস

আপডেট সময় ০৮:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪