ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা
বাজার তদারকি অভিযানে

রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

ছবি- পাঁচুরিয়া স্টেশনে দুই দোকানীকে জরিমানা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।

রাজবাড়ীর সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের পাঁচুরিয়া স্টেশন ও নবগ্রাম বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার(১১ই জুলাই) উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া স্টেশনে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে আরব আলী স্টোরকে ৪হাজার টাকা ও নবগ্রাম বাজারের প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মন্ডল ফার্মেসীকে ৭হাজার জরিমানা করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, সদর উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় রাজবাড়ীর পুলিশ সদস্যবৃন্দ ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অংশগ্রহণে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

বাজার তদারকি অভিযানে

রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪