ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে

রাজবাড়ীতে এসডিসি শিক্ষাবৃত্তি-২০২৪ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৮:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার বে-সরকারি সামাজিক সংগঠন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ‘এসডিসি শিক্ষা বৃত্তি -২০২৪’ এর লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮শে সেপ্টেম্বর) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা শেষ হয়। এ পরীক্ষায় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

এসডিসি শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল এন্ড কলেজ, ইয়াসিন উচ্চ বিদ্যালয়, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, আরএসকে ইন্সটিটিউট, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুর লজ্জাতুন্নেছা মাদ্রাসা।

জানা গেছে, জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর ১০০জন শিক্ষার্থীরা এসডিসি শিক্ষা বৃত্তি প্রাপ্তিতে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদেরকে মৌখিক পরীক্ষায় সম্মুখীন হতে হবে। সেখান থেকে সেরা ১০জনকে প্রদান করা হবে এসডিসি’র শিক্ষা বৃত্তি। ওই ১০জন মেধাবী শিক্ষার্থীকে দুই মাস অন্তর ১ হাজার টাকা হারে বছরে সর্বমোট ৬ হাজার টাকা প্রদান করা হবে।

লিখিত পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিনি।

এসময় রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী মহিলা পরিষদের সদস্য শাহানা নাসিম, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল করিম সহ সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথী ও সাধারণ সম্পাদক কে.এম তাহছিন মুগ্ধ জানান, রাজবাড়ীর বিশিষ্ট শিল্পপতি নাসিম শফির আর্থিক সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে

রাজবাড়ীতে এসডিসি শিক্ষাবৃত্তি-২০২৪ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪