ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বালিয়াকান্দিতে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শুভ উদ্ধোধন

মেধার বিকাশ ও সৃজনশীল ছাত্র গড়ার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শুভ উদ্ধোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বালিয়াকান্দি বুলবুল সুপার মার্কেটের নীচ তলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু।

মাদিনাতুল উলুম মডেল মাদ্রসার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনি মুকুর কিন্ডার গার্ডেনের পরিচালক খোন্দকার রফিকুদ্দোলা (বাবলু), উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস, এম, মিজানুর রহমান বেলাল, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খোন্দকার মনির আজম মুন্নু প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বরিশালের বাইতুল আমান মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নাঈম হাওলাদার, দারুল উলুম পূর্ব মৌকুড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন, বাঘুটিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুস সালাম, উপজেলা জামে মসজিদ ইমাম হাফেজ মাওঃ আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদ্রসার প্রতিষ্ঠাতা মোঃ আঃ রহিম জানান, বাংলা, ইংরেজী ও আরবী শিক্ষার সমন্বয় একাডেমিটি প্রথমে নার্সারী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায় ক্রমে ১০ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চলবে। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকসহ সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বালিয়াকান্দিতে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শুভ উদ্ধোধন

আপডেট সময় ১১:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪