ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন; বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রাজবাড়ীতে নাসিং কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

রবিবার (৪ঠা মে) সকাল ১১টায় রাজবাড়ী সদর হাসপাতাল চত্ত্বরে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি জেলা শাখা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মানিক মিয়া, রবিউল ইসলাম, মডেল নার্সিং ইনস্টিটিউটের ৩ বর্ষের শিক্ষার্থী সজীব মিয়া, ২য় বর্ষের মামুন আলী, আইডিয়াল নার্সিং কলেজের ৩য় বর্ষের রকি প্রামাণিক, ২য় বর্ষের শুভ বিশ্বাস, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও বাঁধন দাস সহ প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা রাজবাড়ী সদর হাসপাতাল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পাবলিক হেলথ মোড় হয়ে বড়পুল ঘুরে আনসার ক্যাম্প দিয়ে একই স্থানে শেষ করে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘বৈষম্যের ঠাই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’, ‘ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই ‘, ‘আমার সোনার বাংলায়, নার্স কেন রাস্তায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, ডিপ্লোমার জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা বলেন, আমরা এইচএসসি পরীক্ষায় পাস করে আসার পর ভর্তি পরীক্ষা দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়ে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ি। ডিপ্লোমা শেষ করে এরপর আরও ছয় মাস আমাদের ইন্টার্নি করতে হয়। তারপর আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা এইচএসসি সমমানের।আমরা এই বৈষম্য চাই না। আমরা ডিগ্রি সমমান পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। আমরা গত দুই বছর ধরে যৌক্তিক এই আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকার ও বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

কর্মসূচিতে রাজবাড়ীর রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউট, ও রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন; বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৪:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫