ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ছবি- রাজবাড়ীতে মৎস্য উন্নয়নে ও মৎস্য উৎপাদনে শ্রেষ্ঠ মৎস্যজীবীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪(৩০শে জুলাই-৫ই আগষ্ট) উদযাপনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (৩১শে জুলাই) সকালে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা মৎস্য দপ্তর।

সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্ত্বর থেকে বিভিন্ন মাছের প্লে-কার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষী ও জেলেরা অংশ গ্রহণ করে।

র‌্যালী শেষে রাজবাড়ী অফিসার্স ক্লাব চত্ত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এরপর জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে অফিসার্স ক্লাবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে প্রান্তিক মৎস্য চাষী বীর মুক্তিযোদ্ধা জিএমএ মান্নান ও জেলে মো. ইউনুস হালদার।

বক্তব্য শেষে অতিথিবৃন্দরা রাজবাড়ীতে মৎস্য উন্নয়নে ও মৎস্য উৎপাদনে শ্রেষ্ঠ ৩জন মৎস্য জীবীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, গত ৩০শে জুলাই থেকে আগামী ৫ই আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস্য অফিস।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় ০৭:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪