ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন Logo মিথ্যা, ভিত্তিহীন ভিডিও অপপ্রচারের প্রতিবাদে শহীদওহাবপুরে ফরিদ মেম্বারের সংবাদ সম্মেলন Logo রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমীর উৎসবমুখর পরিবেশ: অঞ্জলি ও প্রসাদ বিতরণ Logo মিজানপুরে ভিজিএফ’র চাল পেলেন ৬০০ ইলিশ জেলে Logo খানগঞ্জে ৪১০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন Logo আইনি অধিকার ও সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য—নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন Logo রাজবাড়ীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন Logo শহীদওহাবপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত
জেলায় ৪৪১টি দূর্গা পূজা মন্ডপ নিরাপত্তার দায়িত্বে ২৭৮৪জন আনসার 

এক মুহুর্তের জন্যেও পূজা মন্ডপে আনসার খালি থাকবে না- রাজবাড়ীর জেলা কমান্ট্যান্ট

ছবি- ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমান্ট্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, (বিএএমএস)।

রাজবাড়ীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ই অক্টোবর) বিকালে রাজবাড়ী সদর উপজেলার আনসার ও ভিডিপির কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিপিপি কর্মকর্তা মো: আবু আব্দুল্লাহ্ সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ট্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, (বিএএমএস)।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ট্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস আনসার ও ভিডিপি সদস্যের উদ্দ্যেশে কড়া হুশিয়ারি দিয়ে বলেন, জেলার ৪৪১টি দূর্গা পূজা মন্ডপের অনুকূলে ২ হাজার ৭৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এখনও অনেক মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আসেনি। কোন মুহুর্তের জন্যেও পূজা মন্ডপ খালি থাকবে না। যদি কেউ ওয়াশ রুমেও যায়, ওই জায়গায় অন্য কাউকে বসিয়ে যেতে হবে। রাত ২টা থেকে ফজর পর্যন্ত সকলকে কেয়ারফুল থাকতে হবে। কোন রকম গাফিলতি করা যাবে না।

তিনি আরো বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা মন্ডপ কমিটি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৮জন, গুরুত্বপূর্ণ মন্ডপে ৬জন এবং সাধারণ মন্ডপে ৬জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

জানা গেছে, এ বছর রাজবাড়ী সদর উপজেলা ও পৌরসভার মিলে ১১০টি দূর্গা পূজা মন্ডপে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৯০জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া জেলায় ৪৪১টি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে প্রশিক্ষণপ্রাপ্ত ২,৭৮৪জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুর রহমান। অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উপজেলা প্রশিক্ষিকা হাবিবা খাতুন তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রাজবাড়ীর শহীদওহাবপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জেলায় ৪৪১টি দূর্গা পূজা মন্ডপ নিরাপত্তার দায়িত্বে ২৭৮৪জন আনসার 

এক মুহুর্তের জন্যেও পূজা মন্ডপে আনসার খালি থাকবে না- রাজবাড়ীর জেলা কমান্ট্যান্ট

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪