ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা

এক কাতল ৫০ হাজার টাকায় বিক্রি!

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা ২৮ কেজি ওজনের এক কাতলা মাছ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৩ মে) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন ওই জেলে।

জেলে জামাল প্রামাণিক জানান, শনিবার ভোরে সঙ্গীদের সঙ্গে পদ্মায় জাল ফেলেন। সকালে জাল গুটিয়ে তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ আটকা পড়েছে। এরপর মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মমিন মণ্ডলের আড়তে নিয়ে যান। উন্মুক্ত নিলামের মাধ্যমে চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘মাছটির ওজন ২৮ কেজি। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। এখন বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে অল্প লাভে বিক্রি করে দেব।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মায় এখন পানির স্তর নিচে। ফলে বড় আকারের মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এতে তারা লাভবান হচ্ছেন।’

ট্যাগস :

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

এক কাতল ৫০ হাজার টাকায় বিক্রি!

আপডেট সময় ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫