ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা
 গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে

মারা পড়ল ৫ফুট লম্বা রাসেলস ভাইপার সাপ

রাজবাড়ী: গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে মারা পড়ল ৫ফুট লম্বা রাসেলস ভাইপার।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকের ট্রাক্টরের লাঙ্গলে আটকে প্রায় ৫ফুট লম্বা বিষধর সাপ রাসেলস ভাইপার মারা পড়েছে।

২৬শে জুন, বুধবার দৌলতদিয়া দেবীপুরের কাশেমপুর মাঠে জমি চাষাবাদের সময় ট্রাক্টর লাঙ্গলের পিছনের ফলায় আটকে মারা যায়।

জানা গেছে, বুধবার খুব সকালে দৌলতদিয়ার কাশেমপুর মাঠে চাষাবাদ করতে যায় তমিজউদ্দীন মোল্লা পাড়ার কৃষক আহম্মেদ আলী ও পরশ উল্লা পাড়ার কৃষক আব্বাস শেখ। তারা দুইটি ট্রাক্টর লাঙ্গল নিয়ে জমি চাষবাদের কাজ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে ফেলু শেখের জমি চাষ করার সময় তারা খেয়াল করেন তাদের চাষ করা জমিতে পোকা মাকড় খাওয়া পাখিগুলো দলবদ্ধভাবে অস্বাভাবিক কিচির মিছির করছে। ট্রাক্টর থেকে নেমে কাছে গিয়ে দেখতে পান প্রায় ৫ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় তারা বুঝতে পারেন লাঙ্গলের পিছনে ফলার সাথে আটকা পড়ে সাপটি মারা পড়েছে।

এ নিয়ে এই উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিসপুর, চর করনেশন, দেবীপুর, কাসেমপুর সহ পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে গত তিন মাসে প্রায় অর্ধশত বিষধর রাসেলস ভাইপার সাপের বাচ্ছা সহ মারা পড়ল।

এছাড়া এ অঞ্চলে ওই বিষধর সাপের দংশনে অন্তত ৩ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এতে করে ওই চরগুলোতে সাপ আতংকে কৃষি শ্রমিক মিলছে না। কৃষকরা মাঠে ও বাড়িতেও আতংকে বাস করছে।

এ বিষয়ে কৃষক আব্বাস শেখ বলেন, সকালে ট্রাক্টরে জমি চাষ করার সময় আমার আগে ছিলো আহম্মেদের লাঙ্গল আমি তার পিছনে। পাখির ক্যাচর বেছর দেখে কাছে গিয়ে মরা সাপটি দেখে বুঝতে পারি যে, ওটা লাঙ্গলের ফলায় আটকে মারা পড়েছে। আমরা ভয়ে লাঙ্গল নিয়ে বাড়িতে চলে আসি। ওই মাঠে যেতে ভয় করছে।

যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম

 গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে

মারা পড়ল ৫ফুট লম্বা রাসেলস ভাইপার সাপ

আপডেট সময় ০৪:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪