ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে

বালিয়াকান্দিতে ৮০জন নারীর ল্যাপটপ বিতরণ

ছবি: বালিয়াকান্দিতে ৮০জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ।

প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ৮০জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

২৬শে জুন বুধবার বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদে অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এ ল্যাপটপ দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বালিয়াকান্দি উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন প্রশিক্ষণার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন।

এসময় দীর্ঘ ৬ মাসের প্রশিক্ষণ কোর্সের ৪টি ব্যাচে ২০ জন করে সর্ব মোট ৮০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১টি করে ল্যাপটপ দেয়া হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে হার পাওয়ার প্রকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার তন্ময় সিকদার ও জায়েদ হোসেন উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে

বালিয়াকান্দিতে ৮০জন নারীর ল্যাপটপ বিতরণ

আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪