ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন Logo ব্রাজিলকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা Logo শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালী অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন Logo বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী Logo বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি- সন্তানহারা মা রৌশনারা বেগমের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামে বসত ঘর থেকে মো: মারুফ হোসেন(১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১৪ই জুলাই) বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মারুফ হোসেন দক্ষিণ কলাউড়া(মাদ্রাসা পাড়া) গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে । সে স্থানীয় একটি হোটেলে কর্মচারীর কাজ করতো।

জানা গেছে, রবিবার দুপুরে মোরগের মাংশ দিয়ে ভাত খাওয়ার আবদার করে মো: মারুফ হোসেন। এ আবদার রাখতেই মমতাময়ী মা রৌশনারা বেগম মোরগ জবাই করে গোসল করতে যায় বাড়ির পাশে পুকুরে। গোসল শেষে বাড়ী ফিরে ঘরের সামনের দরজা বন্ধ পেয়ে পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে মারুফের মা। এ সময় তিনি ছেলেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুঁলতে দেখেন।

এ ঘটনার পর স্থানীয়রা দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার এস.আই এনামুল হক মিঠু। এ সময় তিনি নিহতের সুরতহাল প্রতিবেদন শেষ করেন।

এদিকে নিহত পরিবারের দাবি- সবার অজান্তে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারুফ হোসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা সঠিক বলতে পারেনি কেউ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসান বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিশোর মারুফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রেক্ষিতে নিহতের পরিবারের থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

এসময় তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এ মৃত্যুর সঠিক কারণ প্রকাশ পাবে।

বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪