ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত Logo যোগ্য প্রার্থী থাকলে আমাকে ভোট দেবেন না, তাকেই দিন — আব্দুল কাইয়ুম Logo রাজবাড়ীতে অসহায় কৃষকের পাট কেটে দিলো আনসার-ভিডিপি সদস্যরা Logo বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ Logo রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা Logo বালিয়াকান্দিতে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদে মুরগি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন Logo দৌলতদিয়ায় টানা বৃষ্টি ও চাতালের পানিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে শতাধিক পরিবার Logo মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় Logo রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত Logo মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়ালন্দে ভূমি সেবা পেতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতে ভূমি সেবা পেতে জনসাধারণকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

বুধবার(১৪ই আগষ্ট) বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের সাথে তার কার্যালয়ে দেখা করে মৌখিকভাবে এ অভিযোগ জানান তারা।

শিক্ষার্থীরা জানান, ভূমির নামজারি, দলিল লেখা সহ বিভিন্ন সেবা পেতে জনসাধারণকে বাড়তি টাকা দেয়া, দালালের খপ্পরে পড়াসহ নানা ধরনের হয়রানির শিকার হতে হয় এখানে। এ ধরনের বিভিন্ন অভিযোগ তাদের কাছে রয়েছে।

এ বিষয়গুলো আজকে আমরা এসিল্যান্ড স্যারকে জানিয়েছি। তিনি আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সহ লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম জানান, তিনি উপজেলায় ভূমি সংক্রান্ত যে কোন ধরনের অনিয়ম -দুর্নীতি প্রতিরোধে আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছেন। তিনি কিংবা তার অফিসের কেউ কোন অনিয়মের সাথে জড়িত নেই।

তিনি আরো বলেন, তাদের অজান্তে তৃতীয় কোন ব্যক্তি দ্বারা হয়তো কেউ কোন ধরনের হয়রানি বা প্রতারণার শিকার হতে পারেন। এ জাতীয় সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিক, শিক্ষার্থী, সচেতন সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে ভূমি সেবা পেতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪